মানুষের অস্তিত্ব : দৃশ্য আর অদৃশ্যের এক মিশ্রণ

মানুষ আসলে কী দিয়ে গঠিত? তার অস্তিত্বের প্রকৃতি কোথায় শুরু, আর কোথায় শেষ? এই প্রশ্নগুলো সহজ মনে হলেও, উত্তর খোঁজার যাত্রা দীর্ঘ এবং গভীর। বহু বছর ধরে আমি এই বিষয় নিয়ে ভাবছি ও লিখছি—একটি উদ্দেশ্য নিয়ে: মানুষের অস্তিত্বের পূর্ণ রূপ বোঝা। এটি এমন এক জগতের আলোচনা, যা দৃশ্যমান বাস্তবতার বাইরে বিস্তৃত। তাই নিশ্চিতভাবে সব কিছু বলা বা ব্যাখ্যা করা সহজ নয়। কিন্তু সত্য অনুসন্ধান মানে তো সেই অজানার দিকেই যাত্রা।

আমাদের চোখ যা দেখে, কান যা শোনে, চামড়া যা অনুভব করে—আমরা সাধারণত সেই সীমার মধ্যেই বেঁচে থাকি। কিন্তু আমি বিশ্বাস করি, মানুষ শুধুমাত্র দেহ নয়। দেহ মানুষের প্রকাশ্য অংশ, যা ইন্দ্রিয়গ্রাহ্য এবং দৃশ্যমান। কিন্তু এর ভেতরে আছে এক অদৃশ্য গঠন — মন।

মন কেবল একটি ধারণা নয়; এটি দেহের মতোই বাস্তব একটি সত্তা। শরীর ভালো থাকার পরও, মন ভালো থাকলে পুরো মানুষ ভালো থাকে, মন খারাপ হলে পুরো মানুষই নিস্তেজ হয়ে পড়ে। এই গভীর সংযোগই প্রমাণ করে—মন শরীর থেকে আলাদা কিন্তু মানুষের গঠনের এক অবিচ্ছেদ্য উপাদান।

তবে এখানেই মানুষের গঠন শেষ নয়। মনেরও পেছনে রয়েছে আরেকটি স্তর—এক অদৃশ্য উপাদান। আমরা একে হয়তো বলি আধ্যাত্মিক সত্তা । তাকে পুরোপুরি বোঝার ক্ষমতা আমাদের নেই, কিন্তু তার উপস্থিতি আমরা অনুভব করি— গভীরে। যাহোক, শরীরের জন্য যেমন একটি জগত আছে, তেমনি মনের জন্যও থাকা উচিত এক সমান্তরাল জগত। শরীর ও মন যেমন পরস্পর মিশে কাজ করে, তেমনি তাদের জগতও একে অপরের সঙ্গে জড়িয়ে থাকে।সম্ভবতও শরীরীরে জগতের সাথে মিল রেখে মনের জগতের অনেক উপাদানই তৈরি ।

এই মনের জগৎকে শরীরের চোখে দেখা যায় না। কিন্তু মনের চোখে তা স্পষ্ট হয়ে ওঠে, যখন শরীরের প্রভাব কিছুক্ষণের জন্য থেমে যায়। যখন কেউ “Near-death experience”-এর মধ্য দিয়ে যায়, তখন দেখা যায় শরীর সাময়িকভাবে অচল হয়ে গেলেও মন মুক্তি পায়। তখন মন স্বাধীনভাবে দেখা, শোনা ও অনুভব করা শুরু করে—এবং সে এমন অনেক কিছু দেখে, যা এই শারীরিক জগতের নয়। এই অভিজ্ঞতা প্রমাণ করে—মন শরীরের সঙ্গে যুক্ত হলেও, তার নিজস্ব একটি অস্তিত্ব ও জগত আছে।

“সময়” দেহ ও মনের পারস্পরিক এবং আপেক্ষিক সম্পর্কেরই এক প্রতিফলন। মন যত দ্রুত শরীরকে উপলব্ধি করে, সময় তত দ্রুত বয়ে যায়; মন যত ধীরে শরীরকে অনুভব করে, সময় তত ধীরে চলে। এইভাবে সময় হয়ে ওঠে অনুভবের এক মাপজোক—যার উৎস দেহ ও মনের সম্পর্কেই নিহিত।

যখন মানুষ মৃত্যুবরণ করে, তখন দেহ ও মন স্থায়ীভাবে পৃথক হয়ে যায়। দেহ—যা মানুষের সবচেয়ে দুর্বল স্তর—ধ্বংস হয়, কিন্তু মনের সত্তা ও আধ্যাত্মিক উপাদান কোথাও রয়ে যায়, অন্য এক জগতে। তাই মৃত্যু আসলে কোনো সমাপ্তি নয়, বরং এক রূপান্তর। এক জগত থেকে আরেক জগতে যাত্রা, এক স্তর থেকে অন্য স্তরে উত্তরণ। ঘুম এই রহস্যেরই ক্ষীণ ছায়া। ঘুমের সময় শরীর বিশ্রামে থাকে, কিন্তু মন নিজের জগতে চলাফেরা করে—স্বপ্নে, স্মৃতিতে, অদেখা দৃশ্যে। পার্থক্য শুধু এই যে, ঘুম শেষে শরীর মন আবার এক হয়ে যায়; মৃত্যুতে আলাদা রয়য়ে যায় , ফলে বাড়তি প্রচেষ্টা যেমন লাইফ সাপোর্ট ছাড়া দেহ ধ্বংস হয়ে যায়।

দেহ ও মন সময় সময় আলাদা হয়, আবার মিলে যায়। কিন্তু যখন তারা স্থায়ীভাবে পৃথক হয়, তখনই তাকে মৃত্যু বলা হয়। এই বিচ্ছেদ স্থায়ী না সাময়িক—তা নির্ধারণ করে তৃতীয় কোনো উপাদান, যা আমাদের জ্ঞানের বাইরে। হয়তো সেটিই আধ্যাত্মিক সত্তা, হয়তো সেটিই জীবনের কেন্দ্র।

যেমন আমাদের দৈহিক জগতে নানা সত্তা ও প্রাণী রয়েছে, তেমনি মনের জগতেও নিশ্চয়ই বহু ধরনের অস্তিত্ব আছে। জীব বা সত্তা হিসাবে মানুষ দুটি জগতে একসাথে আছে — একটি হলো দেহর দৃশ্যমান জগত, আরেকটি হলো মনের অদৃশ্য জগত। এই দুটি জগত একে অপরের থেকে আলাদা, কিন্তু অবিচ্ছেদ্য রকম সহাবস্থানে। এটা বোঝার জন্য শুধু মস্তিষ্ক নয়, মন দিয়েও ভাবতে হয়। তখনই বোঝা যায়—মানুষ কেবল দেহ নয়, কেবল চিন্তা নয়, বরং এক বিস্ময়কর মিশ্রণ: দৃশ্য ও অদৃশ্যের মাঝে দাঁড়িয়ে থাকা এক রহস্যময় সত্তা।

One thought on “মানুষের অস্তিত্ব : দৃশ্য আর অদৃশ্যের এক মিশ্রণ

  1. Interesting idea. The more I think about it, the more it makes sense:

    Animals are nafs without rūḥ, Angels are rūḥ without nafs, Humans and Jinns are both nafs and rūḥ. Humans have body made of matter, Jinns have body made of energy.

    Nafs = mind = consciousness = first person. Nafs experiences this life, and experiences afterlife only when re-created. Animal Nafs will not experience afterlife, as they will not be recreated through resurrection.

    Ruh = spirit = light. Light is the shadow of God, and so Ruh is always good – good is presence of light and evil is absence of light. Evil people lacks Ruh, or their Ruh is forgotten. Angel Ruh cannot disobey God for this same reason.

    Coincidentally, I’ve been searching for the same issue for a long time, and this is a good answer.

    Liked by 1 person

Leave a comment